পুঞ্জি
বানান বিশ্লেষণ: প্+উ+ঞ্+জ্+ই
উচ্চারণ: pun.ji (পুন.জি)
শব্দ উৎস: সংস্কৃত পুঞ্জ (
पुञ्ज)>বাংলা পুঞ্জি
পদ: বিশেষ্য
অর্থ:

১. মূলধন, সম্বল, পুঞ্জীভূত ধনরাশি

আমার কি হবে উপায়, ছাড়াইতে চাহিলাম স্বভাব...
ভাইবে মহাজনের যত পুঞ্জি, ভুলিলাম তাহারে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৬]

দয়াল হে, গলে বস্ত্র করজোরে আমি অধম তোয় কই...
কত হীরা লাল পরশমণি, পুঞ্জি দিয়া করলে ধনি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫১]

সারাদিন কররে বান্দা দুনিয়াদারির কাম...
শেষের পুঞ্জি করতে চাইলে আছারি জিকির কর [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৪০৪]

জাগিলে না হবে ঘর চুরি, মন বেপারী...
মহাজনে পুঞ্জি দিয়া, দিলো ভবে পাঠাইয়া [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২০]

সমার্থক শব্দাবলী: আসল, চালান
তথ্যসূত্র: