পুরী
বানান বিশ্লেষণ: প্+উ+র্+ঈ
উচ্চারণ: puri (পুরী)
শব্দ উৎস: সংস্কৃত √পৃ+ই>পুর+ঈ (पुरि)>বাংলা পুরী
পদ: বিশেষ্য
অর্থ:
১. আবাস, আলয়, গৃহ, ভবন, ঠিকানা
আহা রে পাষাণের মন রে তোর কি হইবে গতি...
ও মন রে কান্দিয়া যাইবে নিজ পুরী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৪]
রব না আর পরের ঘরে, পরাধীনের যন্ত্রণায়...
যথা আছে অমর পুরী রসিকের বেলায় [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৪২]
রাজ কাছারি- জাগিলে ঘর হবে না আর চুরি...
কাম সাগরে বসাও প্রেমের পুরী [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৭৪]
২. নগরী, শহর, দূরবর্তী স্থান
ধন্য মায়ের ধন্য পিতা...
ধন্য রে ভারতী ভারী দেখাইলো নদে পুরী [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-২১৫]
আমি ধন্য বলি তারে...
দক্ষিণেতে লঙ্কাপুরী, মণিপুর পুবধারে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৫৬]
কানাই তুমি খেইড় খেলাও কেনে...
স্বর্গপুরী ছাড়িয়া কানাই আইলায় এ ভুবনে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৬৪]
ভুলে পড়ে জগৎ ঘোরে তার পিছনে আমিও ঘুরি...
ছিলাম যখন বেহেস্তপুরী করলে কত ছল চাতুরী [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৮৫]
জাগিলে না হবে ঘর চুরি, মন বেপারী...
কাম সাগরে জ্বলছে সোনার পুরী [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২০]
সমার্থক শব্দাবলীঃ নগরী, শহর, আবাস
তথ্যসূত্র
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৭৬১