রাহা
বানান বিশ্লেষণ: র্+আ+হ্+আ
উচ্চারণ: raha (রাহা)
শব্দ উৎস: ফার্সি রাহ (راه)>বাংলা রাহা
পদ: বিশেষ্য
অর্থ:
১. পথ
আমি মইলাম তোর পিরিতের আশে প্রাণ কালিয়া...
আমি বাহির হইতে রাহা নাহি পাই [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৪]

এ কী আসমানি চোর ভাবের শহর লুটছে সদাই...
তার আসা যাওয়া কেমন রাহা কে দেখেছো বলো আমায় [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫৬৮]

প্রভু ডাকি হে তোমায়, অসময়ে ধরছি পাড়ি করবা নি উপায়...
দিল দরিয়ার রাহা বিনে কে পাইছে তোমায় [দেওয়ান আব্দুল আযীয] [তথ্য]
[দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৯৩]

আপনারে চিনবি যদি মোর্শেদকে চিনো আগেতে...
মোর্শেদ হন রাহা কোনেন্দা দেখান তিনি বন্দেগীর কায়দা [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৪]
২. উপায়
৩. হিন্দুধর্মের উপাধিবিশেষ
৪. হিন্দী ভাষায় ঘটমান বর্তমান কাল
তেরে ছুনেলি রঙ্গ পার হাছন রাজা দেওয়ানা...
দেখ কর চান্দ ছা মুঃ নাচ রাহা হামারা রুহ [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-২১০]

সমার্থক শব্দাবলীঃ রাস্তা


তথ্যসূত্র: