রাঙ
বানান বিশ্লেষণ: র্+আ+ঙ্+অ
উচ্চারণ: rang (রাঙ্)
শব্দ উৎস: সংস্কৃত রঙ্গ (रङ्ग)>বাংলা রাঙ্
পদ: বিশেষ্য
অর্থ:
১. রুপালী রঙের এক প্রকার সস্তা ধাতু, যা তাপে গলিয়ে বৈদ্যুতিক তার প্রভৃতি জোড়া দেওয়া হয়
ছাড়াইলে না এই ভবের মায়া রে মনুয়া...
রাঙ দিয়া বদলিলে কাঁচা সোনা রে মনুয়া [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪১]
দয়াল হে, গলে বস্ত্র করজোরে আমি অধম তোয় কই...
হইলাম আমি দিনের কানা, চিনলাম না সে রাঙ না সোনা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫১]
বুড়োকালে ছোকরা সাজা বাই গেলো না...
জারিজুরি তোমার দেখবি মন আমার রাঙ কি সোনা [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১৪৩]
হাছন রাজা মজিয়াছে সুন্দর সখীর রঙ্গে...
সোনা রুপা থুইয়া কেন মন মজাইলে রাঙে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৩৬১]
গাঙ্গের তলায় পাখির বাসা, গাছের মাথায় জল...
রাঙ দিয়ে তোর সোনার ছড়া কেড়ে নিছে সে [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৩৫৮]
২. রঙ্গ (নাটক)
রাঙ্গিলা নে কিয়া দেখায়া মুঝে রাঙ...
রাঙ্গিলা নে কিয়া দেখায়া মুঝে রাঙ [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৫১৮]
৩. রং (হিন্দী রাঙ্গ>বাংলা রাঙ্)
ভালা সৌন্দলি রাঙ কা মেরে পিয়ারা রে...
ভালা সৌন্দলি রাঙ কা মেরে পিয়ারা রে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৫১২]
৪. আনন্দফূর্তি
হাছন রাজা আজব এক রঙ্গিয়া রে...
রাতদিন করতা হে রাঙ সখি সব লিয়ে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৫২১]
সমার্থক শব্দাবলীঃ রাং, রাংচা, রাঙতা, রংতামাশা, রঙ্গমঞ্চ
আমারে করগো উদ্ধার...
কত হীরামন মাণিক্য থইয়া, রাংচায় মন মজিলো আমার ।। [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৮]
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১০২৪