রৌশন
বানান বিশ্লেষণ: র্+ঔ+শ্+অ+ন্+অ
উচ্চারণ: rou.shon (রোউ.শন্)
শব্দ উৎস: ফার্সি রৱশন (روشن)>বাংলা রৌশন
পদ: বিশেষ্য
অর্থ: আলোকিত
ও বন্ধু দেও দরশন...
ও বন্ধু না হইত দুনিয়া রৌশন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩০]

আগে কর স্থির মন, পাছে কর প্রেম সাধন...
'লান তারানী' জবাব পাইল, তুর পাহাড় হইল রৌশন [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৫]

আমি কি চাহিবো আল্লাহ, দরবারে তোমার...
দিতেছে কিরণ, বিশ্ব রেখেছে রৌশন [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১২]

আপন চিনিয়া লইয়ো, ও মন বাউরা...
ত্রিজগতে দেখি আমি ঠাকুরের রৌশনি হয় [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৪১৬]

তাওয়াজ হাসিল করে, পীরের চরণ ধরে...
হইয়া যাবে তব দিলেতে রৌশন [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১২২]

আমার নবী বিনে দুজাহানে, কেউ নাই আপনা গো...
বেহেশতে আসন পাবে, দুনিয়া রৌশন [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২১৮]

আরশ হতে এ ধরাতে নূরের আলো আসে রে...
যার নূরে আলো ত্রিভুবন, হইলো চৌদিকে রৌশন [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩৭৬]

কুল্ মখলুক গাহে হজরত বালাগাল উলা বেকামালিহি...
রৌশনিতে আজো ধরা মশগুল [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট। গান-১৩৩৭]

সমার্থক শব্দাবলীঃ রোশনাই, রৌশনি, আলো, জ্যোতি, রশ্মি, ভাত


তথ্যসূত্র: