ছাও
বানান বিশ্লেষণ: ছ্+আ+ও
উচ্চারণ: sao (ছাউ)
শব্দ উৎস: সংস্কৃত শাব>প্রাকৃত ছাব>বাংলা ছাও
পদ: বিশেষ্য
অর্থ:
১. শাবক
ও শ্যাম বন্ধুয়ারে, ও বন্ধু আমি তোমার দরশন ভিখারিরে...
আর বন্ধের আতে তোতার ছাও [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩১]

বিয়ার গোছল করলো কন্যা হলদি গিলা...
ডানা দিলে উইড়া যাইতো হইলদা পাখির ছাও [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৫৮১]
২. ছেয়ে ফেলো, ঢেকে ফেলো
তুমি যে আমারে চাও আমি সে জানি...
ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি [রবীন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[গীতবিতান, কার্তিক ১৪১২, বিশ্বভারতী। গান-২৯৮]

আবার কেন আগের মত অমন চোখে চাও...
নির্মল সে-আকাশ কেন বাদল-মেঘে ছাও [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট। গান-১০৬৩]

সবে মিলে গাও তাঁহার মহিমা...
হৃদয় থাল ভরে, ভক্তি-পুষ্পহার, প্রভু চরণে ছাও রে ছাও [সত্যেন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি সপ্তম খণ্ড, ১১ মাঘ ১৪০৭, সাধারণ ব্রাহ্মসমাজ। গান-৩]

কর যোড়ে মোরা চাহি ভগবান, শক্তি দাও...
জ্ঞানের আলোকে ঘুচাও আঁধার, প্রেমের আলোকে ছাও চারিধার [নির্মলচন্দ্র বড়াল] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি নবম খণ্ড, ১১ মাঘ ১৪০৭, সাধারণ ব্রাহ্মসমাজ। গান-৪]


সমার্থক শব্দাবলীঃ ছা, ছানা, বাচ্চা


তথ্যসূত্র: