শামা
বানান বিশ্লেষণ: শ্+আ+ম‌্+আ
উচ্চারণ: sham.a (শাম্+আ)
শব্দ উৎস: আরবী শাম'আ>বাংলা শামা
পদ: বিশেষ্য
অর্থ:

১. দীপ; প্রদীপ; বাতি (শামার সম পড়েছে গলে আমার দেহে-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)।

ক) কত ফানুস দেওয়াল ঘুরে, শামা জ্বলে স্থানে স্থানে
চার ভাই চৈতন্য সাজে, তাতে কি নাকাড়া বাজে
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭।গান সংখ্যা-৩। পৃষ্ঠা:১৯]

খ) সেই মহলে শামা জ্বাইলে সাধু মহাজন
করে প্রেম আরাধনা হায় রে
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭।গান সংখ্যা-৩৮। পৃষ্ঠা:৫৪]

গ) অধীন শেখ ভানু বলে, ওরে মন মাতাল
শীঘ্র হইয়ে গুরুর চেলা শামা জ্বলে দেখো না জামাল
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭।গান সংখ্যা-৬৫। পৃষ্ঠা:৮১]

ঘ) ও সখি অধর যাবে ধরা, চল গো সখি তরা
শেখ ভানু বলে, শামা৮ জ্বলে দেখগো সখি
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭।গান সংখ্যা-৯২। পৃষ্ঠা:১১১]

ঙ) কত কোটি কোটি জ্বলছে শামা
কত রঙ্গের ঝাড়খানা॥
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭।গান সংখ্যা-৯৫। পৃষ্ঠা:১১৪]
২. শামাপোকা বা দীপে আকৃষ্ট কীট Nephotettix nigropictus (শামা পোকার না পোড়ে পাখ-সত্যেন্দ্রনাথ দত্ত)।
৩. লৌহবলয়। শামাদান বাতিদান; প্রদীপের গাছা; শেজ (মোতিমহলের শামাদানে জ্বলে আলেয়ার আলোশিখা-মোহিতলাল মজুমদার)।

সমার্থক শব্দাবলি: শ্যামা (পোকা), দ্বীপ, মোমবাতি, দোয়াত, শামাদান, দীপাধার, বাতিদান, অস্ত্রাদির বাঁট, মুখের লৌহাবরনী

তথ্যসূত্র: