শাইন
বানান বিশ্লেষণ: শ্+আ+ই+ঈ+ন্+অ
উচ্চারণ: shay.in (শায়.ইন্)
শব্দ উৎস: আরবি শাই'য়ুন [বস্তু,জিনিস] (شَيْءٌ)>বহুবচনে শাই'ঈন [বস্তুসমূহ] (شَيْئِينَ)>বাংলা শাইন
পদ: বিশেষ্য
অর্থ: বস্তুসমূহ
এলাহি বারে খোদা মাবুদগনি শাইন সাঁই [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৯]

আজ কি হইল হায়, হুকুম পালন...
কুল্লে শাইঈন হালেক হইল, বন্ধু বান্ধব সবই গেল [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৭১]

আল্লাহ সে আল্লা বলে ডাকছে সদাই করে ফকীরি...
কোরাণে কালুল্লায় কুল্লে শাইন মোহিত লেখা যায় [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৩২২]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৮৮]

মন রে বৃহস্পতি, তুমি পরের...
কুল্লু শাইন হালেক হইলে, বাকি শুধু তুমি রইলে [মাওলানা তোতা মিয়া ফকীর] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ, রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-১৭]


সমার্থক শব্দাবলীঃ জিনিসসমূহ


তথ্যসূত্র: