শিহর
বানান বিশ্লেষণ: শ্+ই+হ্+অ+র্+অ
উচ্চারণ: shi.hor (শি.হোর্)
শব্দ উৎস: সংস্কৃত শিখর (शिखर)>বাংলা শিয়র>আঞ্চলিক শিহর
পদ: বিশেষ্য
অর্থ: শয়নকারীর মাথার দিক
তুমি আমার হৃদয় রতন রে বন্ধু...
আমি শুইলে স্বপন দেখি শিহরে তুমি আছ যেমন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৪]
সমার্থক শব্দাবলীঃ শিয়র, শিথান
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১০৮০