শফা
বানান বিশ্লেষণ: শ+ফ্+আ
উচ্চারণ: shofa (শফা)
শব্দ উৎস: আরবি শফাআত (شَّفَاعَة)>শফায়ত>সংক্ষেপিত আঞ্চলিক রূপ শফা
পদ: বিশেষ্য
অর্থ: সুপারিশ
আসমান জমিন জিলকি চমকায়...
শফাকারী এই দিবসে আইল আজি দুনিয়ায় [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২০]

দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
শফা মোরে করিও তুমি, রোজ কিয়ামত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]

সমার্থক শব্দাবলীঃ তদবির
তথ্যসূত্র