শফি
বানান বিশ্লেষণ: শ্+অ+ফ্+ই
উচ্চারণ: sho.fi (শো.ফি)
শব্দ উৎস: আরবি শাফাআৎ (شَفَاعَة)>শাফি>বাংলা শফি
পদ: বিশেষ্য
অর্থ: সুপারিশকারী
কান্দিয়া না পাইলাম তোমার দিদার বন্ধুয়া গো...
বন্ধুয়া গো, শফিউল উম্মতুন নবি কোরানে যাহার খুবি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৪]
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]
নূরে আলা নূরে নবী শফিউল মুজনবী [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৩৩]
লাইলাহা ইল্লাল্লাহু পাক সোবাহান...
শফিউল মজনবী তুমি, কোরাণে শুইনাছি আমি গো । [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৮৭]
সমার্থক শব্দাবলীঃ তদ্বিরকারী
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১০৭৫