সরারত
বানান বিশ্লেষণ: স্+অ+র্+আ+র্+অ+ত্+অ
উচ্চারণ: shora.rot (শরা.রত্)
শব্দ উৎস: আরবি শারারাহ [অগ্নিস্ফূলিঙ্গ] (شرارة)>শারারাত [অগ্নিস্ফূলিঙ্গের ন্যায় স্বভাব]>বাংলা সরারত
পদ: বিশেষ্য
অর্থ: অগ্নিস্ফূলিঙ্গের ন্যায় চঞ্চলতা বা অস্থিরতা
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
খেওয়া ঘাটে হাশরের মাঠে নফসি নফসি সুর সরারত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]
সমার্থক শব্দাবলী: চঞ্চলতা, চপলতা, ছটফটানি, চপলতা, দুষ্টামী
তথ্যসূত্র