সয়াল
বানান বিশ্লেষণ: স্+অ+য়্+আ+ল্+অ
উচ্চারণ: shoy.al (শয়্.আল্)
শব্দ উৎস: সংস্কৃত সকল (सकल)>বাংলা সকল>আঞ্চলিক সয়াল
পদ: বিশেষ্য
অর্থ: সকল
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
সয়ালের দয়াল তুমি শফিউল উম্মত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]

আমায় রাখিও চরণতলে দয়াল মুর্শীদও...
সয়ালের দয়াল তুমি নির্ধনিয়ার ধন [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১১১]

লোকে বলে, লোকে বলেরে হাছন রাজা তুমি কে...
অন্তরে থাকিয়া আল্লা সয়াল সংসার দেখে [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-১৬৮]

দায় ঠেকিয়া আছ তুমি জীবন বয়ে যায় বন্ধু...
বন্ধুরে, রাজা হইয়া চালাও তুমি সয়াল সংসার [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪২৪]

আল্লাহুম্মা ছল্লিয়ালা দরুদ মোস্তফার...
নবীজির নূরেতে পয়দা সয়াল সংসার [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৮৫]

যার সদাই সহজ রুপ জাগে...
যার কর্তৃক সয়াল সংসার নামের অন্ত নাই কিছু আর [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৮৮২]

দয়াল শ্যামরে আমার তুমি দয়া না করিলে...
তোমার দয়ার ভরসা করে সয়াল সংসার [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৬৬]
সমার্থক শব্দাবলী: সব
তথ্যসূত্র