সিফত
বানান বিশ্লেষণ: স্+ই+ফ্+অ+ত্+অ
উচ্চারণ: si.fot (সি.ফত্)
শব্দ উৎস: আরবি সিফত (صِفَة)>বাংলা সিফত
পদ: বিশেষ্য
অর্থ: গুণ
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
কোরানের মাঝে তোমার আছে যে সিফত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]
বসন্ত বাতাসে ফুল ঝরে নূতন গাছতলে...
আছে ফুলে দুই সিফত, শরীয়তের মধ্যে মারফত [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩২৩]
খোদরূপে আছেন খোদায়...
জাতেতে সিফত দেখা যায় সিফতে জাত রয় [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২৪২]
জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার...
জাত এলাহী ছিলো জাতে কীরুপে এলো সিফতে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৯]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৩০১]
সমার্থক শব্দাবলী: বৈশিষ্ট্য, সিফাত, সেফাত, গুণাবলী, চারিত্রিক বৈশিষ্ট্য
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১১৫৩