সিনা
বানান বিশ্লেষণ: স্+ই+ন্+আ
উচ্চারণ: sina (সিনা)
শব্দ উৎস: ফার্সি সিনহ্ (سینه)>বাংলা সিনা
পদ: বিশেষ্য
অর্থ:
১. বক্ষস্থল, ছাতি, বুকের প্রস্থ
আমি মরিমু মুর্শিদ ভাবে বুঝা যায়...
ও তোমরা লিখিয়া দিও আমার সিনায় [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৫]
নবী চেনা যায় কামনা আগে মোর্শেদ ধরো...
জাহেরা আর পুশিদাতে সিনা সফিনা ভেদ তাঁহার [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২০]
হায়রে পাগল মনা প্রেম জিনিস বাজারে বিকায়না...
পাও রেখে সিনা দিয়া আপনি চলেন হাঁটিয়া [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১৬০]
অন্তরে অন্তরে দেখ গিয়া চিন্তা করে...
নাভির উপরে সিনা, দেখিতে বেশ নমুনা [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪৮০]
সমার্থক শব্দাবলীঃ বুক
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:১১৫২