ছির
বানান বিশ্লেষণ: ছ্+ই+র্+অ
উচ্চারণ: sir (ছির্)
শব্দ উৎস: সংস্কৃত শ্রি+অস্ (श्रि + अस्)>শিরঃ>বাংলা শির>আঞ্চলিক ছির
পদ: বিশেষ্য
অর্থ: মাথা
ওরে দুনিয়া স্বপনের ঘর...
ছিরে বসিয়া জিজ্ঞাসিবা কোছের আমল [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩২]
কুদরতের সাগর, বান্ধিয়াছে কলের ঘর...
কলব রূহ ছির খফি, আকফা নফস ছয়টি রবি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১১৯]
সমার্থক শব্দাবলীঃ মস্তক
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১০৮১