সিরাত উল মোস্তাকিম
বানান বিশ্লেষণ: স্+ই+র্+আ+ত্+অ | উ+ল্+অ | ম্+ও+স্+ত্+আ+ক্+ই+ম্+অ
উচ্চারণ: si.rat | ul | mos.ta.kim (সি.রাত্ | উল্ | মোস্.তা.কিম্)
শব্দ উৎস: আরবি সিরাতুল মুসতাকিম (الصِّرَاطُ المُسْتَقِيمُ)>বাংলা সিরাত উল মুসতাকিম
পদ: বিশেষ্য
অর্থ: সরল পন্থা (আল্লাহ ও রসুলের প্রদর্শিত সহজ রাস্তা)
দয়াল নবিজি তুমি শফিউল উম্মত...
তোমার উসিল্লায় আছে, মোস্তাকিম সিরাত [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫০]
কেন ঘুম ভাঙে না মোদের কেন ঘুম ভাঙে না...
সিরাতুল মোস্তাকিমে হয়ে যাও রওয়ানা [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৩৫১]
সমার্থক শব্দাবলী: সোজা পথ
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১১৫৪