সরোদ
বানান বিশ্লেষণ: স্+অ+র্+ও+দ্+অ
উচ্চারণ: sho.rod (শ.রোদ্)
শব্দ উৎস: ফার্সি সরদ্ (سارود)>বাংলা সরোদ্
পদ: বিশেষ্য
অর্থ:
১. তারবিশিষ্ট এক প্রকার বাদ্যযন্ত্র
আহারে নিষ্ঠুর বাঁশি, কেবা বসি...
আবার কর্ণে শুনি, সরোদ শুনি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৩]

তা ধিন তা ধিন ধিন বাজে ঢোল খোল তবলা...
সরোদ হারমনিয়াম দোতারা খমক আর কাশি তানপুরা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৪৭০]

সমার্থক শব্দাবলীঃ শরোদ, সারুদ


তথ্যসূত্র: