সোয়ারী
বানান বিশ্লেষণ: স্+ও+য়্+আ+র্+ঈ
উচ্চারণ: sow.ari (সোউ.আরী)
শব্দ উৎস: ফার্সি সুৰারী (سواری)>বাংলা সওয়ারি>আঞ্চলিক সোয়ারী
পদ: বিশেষণ
অর্থ:
১. আরোহী (ঘোড়া-নৌকা-পাল্কি প্রভৃতি ক্ষুদ্র যানবাহনের যাত্রী)
আল্লা আল্লা বলো ভাই যত মুমিনান...
সোয়ারীর ঘোড়া গেলো কান্দবে তোমার নাতি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৯]
ঘর বানাইলো রে মালিক মেস্তরি...
রফরফ সোয়ারী সদায় আসা যাওয়া করে [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১১৫]
বেশ তো আছো ভালো, বাজায়ে খেমটা তাল...
পঞ্চম সোয়ারী গাবে হরিগুণ গান [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২২৮]
সমার্থক শব্দাবলীঃ যাত্রী
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:১১৭৫