শ্রীকুলাতে
বানান বিশ্লেষণ: শ্+র্+ঈ+ক্+উ+ল্+আ+ত্+এ
উচ্চারণ: sri.kula.te (শ্রী.কুলা.তে)
শব্দ উৎস:
শ্রী (সংস্কৃত উপসর্গ)+কুলা (সংস্কৃত ধাতু)+তে (বিভক্তি)

পদ: স্থানবাচক বিশেষ্য
অর্থ:

১. দেহের শ্রীকুলা: পবিত্র কুল বা ঘাট বা স্থল। ইড়া, পিঙ্গলা, সুষুম্না নাড়িত্রয় যেখানে এসে যুক্ত হয়েছে।

ক) হাওয়ার জোরে তিনটি তারে শ্রীকুলাতে বাজে ঝন‌্ঝন‌্
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী ২০১৭,গান সংখ্যা-৩। পৃষ্ঠা:১৯]

খ) আনন্দে প্রবেশ হইয়া শ্রীকুলার হাটে
দেখিতে রসিক বন্ধু ত্রিপুণ্যির ঘাটে রে।
[মরমী কবি শিতালং শাহ, বাংলা একাডেমী, ডিসেম্বর ২০০৫। পৃষ্ঠা:১৫৩]

গ) ছিরিকুলায় রাজঘাটায় শব্দরোল হইতেছে
রঙের বাজার লাগিয়াছে
[মরমী কবি শিতালং শাহ, বাংলা একাডেমী, ডিসেম্বর ২০০৫। পৃষ্ঠা:১৫৩]

ঘ) বেহেস্ত দোজখের কাছে শ্রীকুলার বাজার
সে বাজারে বসত করে ঘরের জমিদার
[দুর্বিন শাহ রচনাসমগ্র,সুমনকুমার দাশ,উৎস প্রকাশন ২০১০। পৃষ্ঠা:১৩৫]

২. বাহ্যিক শ্রীকুলা: পুরি জগন্নাথ মন্দিরকে শ্রীক্ষেত্র নামে ডাকা হয়। আবার তিনটি নদীর সঙ্গমস্থল এলাহাবাদের নিকটস্থ প্রয়াগ এলাকাটিকে বলা হয় ত্রিবেনী। রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র শ্রীবৃন্দাবন।

সমার্থক শব্দাবলি: ছিরিকুলায়, শ্রীকুলার হাটে, শ্রীকুলার মন্দিরে

তথ্যসূত্র: