তাকত
বানান বিশ্লেষণ: ত্+আ+ক্+অ+ত্+অ
উচ্চারণ: ta.kot (তা.কত্)
শব্দ উৎস: আরবি তাকত (طاقة)>বাংলা তাকত
পদ: বিশেষ্য
অর্থ:
১. সামর্থ্য
এলাহি আল আমিন আল্লাহ পরোয়ার...
কাপিরের তাকত কি মারিতে তাঁর [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৮]

রাব্বিল আলামিন কেন উপাধি তোমার...
হায়াত মউত রিযিক দৌলত ফানা ও বাকার তাকত [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৬৬]


মুলকে হিন্দে গরীব নেওয়াজ, চাই তোমার মেহেরবাণী...
রুহানী তাকতে এসে, সজল নয়নে ভেসে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-১৪৯]

এই কারখানা কলে ভাই খাটি দলে দলে...
তাই যত মেশিন চলে এই মোদের তাকত শোষে [পরেশ ধর] [তথ্য]
[জাগরণের গান, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র। গান-১]

মজদুর কি হৈ জিন্দাগানী তেরি...
গৈরৌঁকি তাকতসে ডরনা কৈসা [সুবীর মূখার্জী] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স। গান-২]

সমার্থক শব্দাবলীঃ শক্তি, ক্ষমতা, বল্


তথ্যসূত্র: