তালাশ
বানান বিশ্লেষণ: ত্+আ+ল্+আ+শ্+অ
উচ্চারণ: ta.lash (তা.লাশ্)
শব্দ উৎস: ফার্সি তালাশ্ (تلاش)>বাংলা তালাশ
পদ: বিশেষ্য
অর্থ:
১. খোঁজখবর
একদিন তোর এই দেহের বসতি ছাড়তে হবে...
কেউ আর করবে না তোর তালাশ, হায় রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৭]

কলকল ছলছল নদী করে টলমল...
থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে [এ. কে. এম আব্দুল আজিজ] [তথ্য]
[এ. কে. এম আব্দুল আজিজের গান, ড. জেসমিন বুলি, আহমদ পাবলিশিং হাউস। গান-৫৩]


অ মন বলিরে তোমারে, কামেল পীরের ব্যাখ্যা আছে কোরআন ভিতরে...
খোদার হুকুম প্রাপ্ত হইয়া খিজির তালাশ করে [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৫৪]

আছে নিরাকারে খোদা আছে নিরাকারে...
সাকার খোদা মক্কায় নাই তালাশ করে দেখো রে ভাই [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৮৮]

চিরদিন কি থাকবে তোর...
আসমানে যমীনে তারে তালাশ করে পাবিনা রে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৬২৯]

দেখরে মন তালাশ করি, হায়াতের কাছারি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২৬]

চিনিয়া মানুষ ধর ভাঙ্গিলে রূপের হাট...
তালাশ করিয়া দেখ প্রেমসিন্ধু নীরেরে [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-১৯]

ধর্ম বাজার মিলাইছে নিরঞ্জনে...
তালাশ নাই তার মধ্যে প্রাণী লালন বলে বসে ভাবছে মনে মনে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৪০৫]

ছল ছল আঁখি মম, কি জানি কি চায় রে...
পাইতে মন মানুষে, মন আমার আছে তালাশে [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-১৪৩]

মন রে তোর বুদ্ধি একী...
তালাশ করে বেড়াস সে কী ! [রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-২৪২]

মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন...
তালাশে খালাস মিলে তালাশ কর রংমহলে [বাউল রশিদ উদ্দিন] [তথ্য]
[বাউল রশিদ উদ্দিন সমগ্র, সাইফুল ইসলাম শাহীন সম্পাদিত, উৎস প্রকাশন। গান-১]

সমার্থক শব্দাবলীঃ সন্ধান, অনুসন্ধান, তল্লাশি


তথ্যসূত্র