তামাম
বানান বিশ্লেষণ :ত্+আ+ম্+আ+ম্+অ
উচ্চারণ : tam.am (তাম্.আম্)
শব্দ উৎস :আরবি তামাম (تمام)>বাংলা তামাম
পদ :বিশেষণ
অর্থ :সমুদয়
কে আছে রে ভাই হাশরের দিনে...
নবিজির পরজন্দ জহুরা, তামাম আলমে বলে মা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৬]

ও দরদিয়া সাথী মোদের মরমিয়া শহীদবন্ধু রে...
তবু শপথ নিলাম তামাম মজুর চাষী তোমায় স্মরিয়া [বাসুদেব দাসগুপ্ত] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-২]

কপালের দোষ কেন দাও ভাই...
কপাল অদৃষ্ট যার নাম মানুষে সৃজন করে তামাম [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-২২৭]

মন কান্দে রে, দিল কান্দে রে...
আল্লার আলম তামাম [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৪৪]

আরবের বাসী নিরে বন্ধু, ও বন্ধু কই গিয়া লুকাইলে...
সোনার মদীনা কান্দে, তামাম জাহান রে বন্ধু [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৯৫]

আয় মোহাম্মদ সাল্লেওয়ালা...
তোমার নূরেতে পয়দা তামাম সংসার [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩২৫]

আলিফ লাম মীমেতে কোরাণ তামাম শোধ লিখেছে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-১৯]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৮৫]

কও দেখি মন আমার কাছে, তুমি হিন্দু না কি মুসলমান...
আওরতে মরদে তামাম দুনিয়া, আলেকসাঁই গুরু পয়দিস করিয়া [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-২৮১]

আমার ধ্যানের ছবি আমার হজরত...
ও নামে মাখা তামাম জাহান্, [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-৫০২]

সমার্থক শব্দাবলীঃ সমগ্র, সমস্ত, সকল, সব


তথ্যসূত্র: