তারণ
বানান বিশ্লেষণ: ত্+আ+র্+অ+ণ্+অ
উচ্চারণ: tar.on (তার্.ওণ্)
শব্দ উৎস: সংস্কৃত তৃ+ণিচ্+অন (ল্যুট্)>বাংলা তারণ
পদ: বিশেষণ
অর্থ: উদ্ধারকর্তা
কে আছে রে ভাই হাশরের দিনে...
উম্মত তারণ আমার সার পাঞ্জাতন [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৬]
হরিনাম ভজন করো মন...
নাম সংকট-তারণ, ভবভয়-বারণ, [অতুলপ্রসাদ সেন] [তথ্য]
[অতুলপ্রসাদ সমগ্র। সম্পাদনা সুনীলময় ঘোষ, সাহিত্যম্। গান-২০২]
শাশ্বতমভয়শোকমদেহং, পূর্ণমনাদি চরাচরগেহং॥...
সন্তাপনিবারণ, ভবসমুদ্রতারণ, [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর] [তথ্য]
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড। গান-১৩]
তোমার নাওয়ে করলা না সোয়ারী ও সুবল গোসাঁইজী...
কাঙাল তারণ শুইনে নাম [ব্রজলাল অধিকারী] [তথ্য]
[গণসংগীত সংগ্রহ, সুব্রত রুদ্র সম্পাদিত, নাথ ব্রাদার্স, কলকাতা। গান-১৫]
বন্দি শ্রীরূপের রাঙাচরণ...
খেয়া দেয় পারে নেয় অধমতারণ [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১০৩]
আমার দীন দরদী মাঝি ভাই...
অকূলিয়ার কূল গো তুমি, পাতকীর তারণ [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৬২]
বন্ধুয়া তোমার লাগিয়া কান্দে হিয়া...
উম্মত তারণ পতিত পাবন [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৩৫৭]
কীসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে...
গুরুচরণ তারণতরী ধরো রে অকপটে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৫৮৭]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-১৯১]
প্রভু তোমার কয়টি নাম পেয়েছি সুন্দর...
তুমি ভবতারণ, আদি কারণ [মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৩৪০]
খোদার হবিব হলেন নাজেল খোদার ঘর ঐ কাবার পাশে...
য়্যেতিম-তারণ য়্যেতিম হয়ে এলো রে এই দুনিয়ায়, [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-১২৪০]
গৌর তুমি ঘোর কলির জীব...
তুমি অধমতারণ পতিত পাবন শুনছি তোমার নামের ধ্বনি [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-২১২]
মন ভুলো না কথার ছলে...
সে যে অকূল-তারণ, কুলের কারণ, [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-৩০]
কেন বঞ্চিত হব চরণে...
পাতকী-তারণ, তরীতে তাপিত [রজনীকান্ত সেন] [তথ্য]
[রজনীকান্ত সঙ্গীত সমগ্র, সুনীলময় ঘোষ ও নিশীথ সাধু, সাহিত্যম্। গান-১০৪]
সমার্থক শব্দাবলীঃ ত্রাণ, ত্রাণকর্তা, উদ্ধারকারী, পারকরণ, খেওয়ানী, কান্ডারী
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৫৫৪