তেরজুড়ি
বানান বিশ্লেষণ: ত্+এ+র্+অ+জ্+উ+ড়্+ই
উচ্চারণ: ter.juri (তের.জুড়ি)
শব্দ উৎস: ইংরেজী ট্রেজারি (Treasury)>বাংলা তেরজুরী>আঞ্চলিক তেরজুড়ি
পদ: বিশেষ্য
অর্থ: মূল্যবান সম্পদ রাখার জায়গা
কেমনে গড়িল এই তরি...
লুটিয়া নিল ঐ তেরজুড়ি [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৭]

জাগিলে না হবে ঘর চুরি, মন বেপারী...
লুটিয়া যে নিলো তেরজুড়ি [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২০]
সমার্থক শব্দাবলীঃ ধনভান্ডার, ট্রেজারি, কোষাগার
তথ্যসূত্র: