তিপিল
বানান বিশ্লেষণ: ত্+ই+প্+ই+ল্+অ
উচ্চারণ: ti.pil (তি.পিল)
শব্দ উৎস: আরবি তিফ্‌ল (طِفْل)>বাংলা তিফিল্>আঞ্চলিক তিপিল
পদ: বিশেষ্য
অর্থ: শিশু
সমার্থক শব্দাবলীঃ
বৎস্য, সন্তান, বাচ্চা, বালক
কাঙালের বন্ধুও, সময়ে নি পাইমু তোমারে...
বন্ধুও তিপিলি অঙ্কুর কালে খেলা দিতে মোরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৩]


তথ্যসূত্র: