তফিক
বানান বিশ্লেষণ: ত+অ+ফ্+ই+ক্+অ
উচ্চারণ: to.fik (তো.ফিক)
শব্দ উৎস: আরবি তাওফিক (تَوْفِيقٌ)>বাংলা তৌফিক>আঞ্চলিক তফিক
পদ: বিশেষ্য
অর্থ:
১. সামর্থ্য
তোয়াফ করিবার তফিক, মুই গরিবরে দিলায় না [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী। গান-৮]

এই তৌফিক দিবেনি মোরে স্বশরীরে হই হাজির [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৩৪৬]

সমার্থক শব্দাবলীঃ ক্ষমতা, শক্তি, সৌভাগ্য, সাফল্য, সম্পদ


তথ্যসূত্র