তনা
বানান বিশ্লেষণ: ত+ন্+আ
উচ্চারণ: tona (তনা)
শব্দ উৎস: বৈদিক তুস্মে>প্রাকৃত তুম্‌হ>তুহ্ম>বাংলা তোমায়>তোমা>আঞ্চলিক তনা
পদ: সর্বনাম
অর্থ:
১. তোমাকে
এই দেশে রইব না রে পাগল মনুয়া...
এ পন্থে যাইতে হবে রে তনা [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-২৫]

সমার্থক শব্দাবলীঃ তোমায়, তোমা


তথ্যসূত্র: