তরিক
বানান বিশ্লেষণ: ত্+অ+র্+ই+ক্+অ
উচ্চারণ: to.rik (তো.রিক্)
শব্দ উৎস: আরবি তরীকাহ্ (طريقة)>বাংলা তরিকা>আঞ্চলিক তরিক
পদ: বিশেষ্য
অর্থ:
১. পন্থা
কে আছে রে ভাই হাশরের দিনে...
ছাইড় না ছাইড় না ভাই নবিজির তরিক [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৬]
আপনাকে আপনি চেনো মন আমার...
কি হবে তরিক নইলে তরিকছাড়া জুয়াচোর [দুদ্দু শাহ] [তথ্য]
[দুদ্দু শাহের ভাবসঙ্গীত ১, আবদেল মাননান সম্পাদিত, লালন সংঘ। গান-১২]
গরীব নেওয়াজ নামটি...
চিশতীয়া তরিক তোমার [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৭৬]
আমার নবী বিনে দুজাহানে, কেউ নাই আপনা গো...
রোজা রাখো নামাজ পড়ো, নবীর তরিক ছাড়িও না [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২১৮]
আয় খাজা মুলকে হিন্দে গরীবে নেওয়াজ...
আনিলে হিন্দুস্থানে নিজ গুণে তরিক চিশতিয়ার [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র্যামন পাবলিশার্স। গান-৪৪৩]
আয় গো যাই নবীর দ্বীনে...
নবী তরিক দিচ্ছেন জাহের বাতেনে যথাযথ লায়েক জেনে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-২১]
[লালন সমগ্র, আবুল আহসান চৌধুরী সম্পাদিত, পাঠক সমাবেশ। গান-৭৫]
২. খেয়াঘাটের শুল্ক আদায়কারী [সংস্কৃত তর+ইক (ঠন্)]
সমার্থক শব্দাবলীঃ নিয়ম, প্রণালি, পদ্ধতি, পথ
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৫৪৪