তোয়াফ
বানান বিশ্লেষণ: ত্+ও+য়্+আ+ফ্+অ
উচ্চারণ: to.af (তো.আফ)
শব্দ উৎস: আরবি তাওয়াফ (تَوَاف)>বাংলা তওয়াফ>আঞ্চলিক তোয়াফ
পদ: বিশেষ্য
অর্থ:
১. সম্মানের সঙ্গে পরিক্রমণ করা, প্রদক্ষিণ করা
তোয়াফ করিবার তফিক, মুই গরিবরে দিলায় না [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৮]
কাবা শরীফ তোয়াফ করিয়া হিজরাতুলে চুমা দিয়া [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ানের ভাবের গান, দেওয়ান আব্দুল খালেক মিয়া, বাউল কথা প্রকাশ। গান-৪১২]
মক্কা মদীনা তাওয়াফ করে [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৬৪]
সমার্থক শব্দাবলী:
তথ্যসূত্র
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৫৩২
- ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান,আলী আভারসাজী,মার্চ ১৯৯৮,ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা।পৃষ্ঠা:৫৮৩
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,জামিল চৌধুরী সম্পাদিত,১ ফেব্রুয়ারী ২০১৬।পৃষ্ঠা:৫৭৮
- বাংলা-ইংরেজী-আরবী ব্যবহারিক অভিধান, ড.মুহাম্মদ ফজলুর রহমান,সপ্তম সংস্করণ মার্চ ২০০৯, রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থব্রুক হল রোড,বাংলাবাজার,ঢাকা,পৃষ্ঠা:৪৫৮