ত্রিবেণী
বানান বিশ্লেষণ: ত্+র্+ই+ব্+এ+ণ্+ঈ
উচ্চারণ: tri.beni (ত্রি.বেণী)
শব্দ উৎস: সংস্কৃত ত্রিবেণী (त्रिवेणी)>বাংলা ত্রিবেণী
পদ: বিশেষ্য
অর্থ:

১. গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থল, প্রয়াগতীর্থ (এলাহাবাদ)

২. ইড়া-পিঙ্গলা-সুষুম্না নাড়ির মিলনস্থল

ত্রিপিনিতে বসিয়া রে, নীরবে লইও তার নাম [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪]

দমের সঙ্গে না হইল মিলন, ওরে পাষাণ মন...
বড়োই মুশকিল দেখি ত্রিপিনিতে হইতে পার [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৮]

গঙ্গা আর যমুনা মিশে, ত্রিবেণী তার নামটি ধরে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৫৬]

মণিপুরের হাটে মনোহরি কল তেহাটা ত্রিবেণী তাহে বাঁকা নল। [লালন শাহ] [তথ্য]
[লালন গীতি সমগ্র ১ম খণ্ড, শঙ্কর রায় সম্পাদিত, নওরোজ সাহিত্য সংসদ। গান-২৩]

তারা গ্রামে বাজিলে তার, ত্রিবেণী উজান বয়। [মহর্ষি মনোমোহন দত্ত] [তথ্য]
[মলয়া বা সদ্ভাব সঙ্গীত, মনোমোহন দত্ত, আনন্দ আশ্রম, সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া। গান-৯]

উর্ধ্ব দিকে জলের স্রোত বয় ত্রিবেণী ঠিকানা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র প্রথম খণ্ড, হাসানুল কবীর, খালেক দেওয়ান ফাউন্ডেশন। বিচার গান-৮]

সমার্থক শব্দাবলী: ব্রহ্মরন্ধ্র, হুগলিজেলাস্থ মুক্তবেণীতীর্থ, ত্রিপিনি, ত্রিপুন্নি, ত্রিপুণী, ত্রিপুণ্যি, তিপিলি

তথ্যসূত্র: