উত্তরাল
বানান বিশ্লেষণ: উ+ত্+ত্+অ+র্+আ+ল্+অ
উচ্চারণ: ut.tor.al (উত্.তোর্.আল্)
শব্দ উৎস: সংস্কৃত উত্তর (उत्तर)+বাংলা আল্>বাংলা উত্তরাল
পদ: বিশেষণ
অর্থ: উত্তর দিক থেকে আগত
আমি ডাকি অধম গোনাহগার ও দয়াল নবিজি মোহাম্মদ...
উত্তরাল দক্ষিণাল বাও, আফালে ধরিবে নাও [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১১]
দেখ ভারতবাসী ভাই, আমাদের আর উপায় নাই...
উত্তরাল-দক্ষিণাল বাউ, বাদাম দিয়া মরতে চাও [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-২০৭]
সমার্থক শব্দাবলী: উত্তুরে, উতরিলা
তথ্যসূত্র:
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ১৫৫