ভেজা
বানান বিশ্লেষণ: ভ্+এ+জ্+আ
উচ্চারণ: veja (ভেজা)
শব্দ উৎস: হিন্দি ভেজনা (भेजना)>বাংলা ভেজা
পদ: ক্রিয়া
অর্থ:
১. পাঠানো, প্রেরণ করা
ও বন্ধু দেও দরশন...
কোরআন বলে তোমার সনে, ভেজে আল্লা নিরঞ্জনে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩০]

জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায়...
মন তুমি ভেজো দরুদ, নবি মোস্তফায় [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪২]

আঁধার রাতে মরুর পথে যায় চলে দুইজনা...
নবী তখন দেখতে পাইয়া, ভেজে শুকরানা [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৩১৬]
২. সিক্ত হওয়া (জলে ভেজা)
শুনে পড়ে সারলি দফা করলি রফা গোলেমালে...
কথায় তো চিড়ে ভেজেনা জল কিংবা দুধ না দিলে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-২৯২]
৩. বন্ধ করা (দরজা জানালার ক্ষেত্রে)

সমার্থক শব্দাবলীঃ প্রেরণ, সিক্ত, লাগানো


তথ্যসূত্র: