ভরম
বানান বিশ্লেষণ: ভ্+অ+র্+অ+ম্+অ
উচ্চারণ: vo.rom (ভ.রোম)
শব্দ উৎস: সংস্কৃত ভ্রম>প্রাকৃত ভরম>বাংলা ভরম
পদ: বিশেষ্য
অর্থ: পর্যটন
কাঙালের বন্ধুও, সময়ে নি পাইমু তোমারে...
লাগাইয়া মায়ার ফাঁসি ভড়াইলে (ভরমাইলে?) আমারে রে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৩]
আমি এত দোষী কিসে...
তাতে কুলালচক্র ভ্রমাইল, [শ্রী রামপ্রসাদ সেন] [তথ্য]
[বাঙালির গান, দুর্গাদাস লাহিড়ি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। গান-১৭]
বন্ধু নিদারুণ শ্যাম তোমারে পাইবার...
বন্ধু বন্ধু বন্ধু বলি উদাস হইয়া ভরমিলাম [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৪৫২]
আশা নি পুরাইবায় গুণমণি রে...
ত্রিভুবন ভরমনা করি না পাইলে তোমারে [শ্রী রাধারমণ দত্ত] [তথ্য]
[বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ, বিজনকৃষ্ণ চৌধুরী সম্পাদিত, বুক ওয়াল্ড, আগরতলা, ত্রিপুরা। গান-৮১৪]
সমার্থক শব্দাবলীঃ বেড়ানো, পর্যটন
তথ্যসূত্র
- বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা: ৯৪১