ইয়ার
বানান বিশ্লেষণ : ই+য়্+আ+র্+অ
উচ্চারণ : yar (ইয়ার্)
শব্দ উৎস : ফার্সি ইয়ার (یار)>বাংলা ইয়ার
পদ : বিশেষ্য
অর্থ : বন্ধু
ছাড়াইলে না এই ভবের মায়া রে মনুয়া...
অধীন শেখ ভানু বলে ধরিয়া ইয়ার গলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪১]

জাগো ভাই দলে দলে শ্রোতা যত ভুমন্ডলে...
ইয়ার ফরজন্দগন শহীদ হইয়া [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-৩৪৮]

ইয়ার ও তেরে জুদাই ছে দিল হামেশা [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-৫১৩]

আত্মায়ে রসুল হিন্দে কাওয়াল গৌসল আজম সাঞ্জারি...
চার ইয়ারি মরা জিন্দান, শামস উদ্দিন মাজ্বারি [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৩৩]

জামাই আহে পাল্কি দিয়া সাজাইয়া চলন...
আগে পাছে আহে যত ইয়ার বন্ধুগণ লো [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-৫৮২]

দয়া করে অধমেরে জানাও নবীর দ্বীন...
চারজন ইয়ার ছিলো নবীজির তাবে [লালন ফকীর] [তথ্য]
[অখণ্ড লালনসঙ্গীত, আবদেল মাননান সম্পাদিত, রোদেলা প্রকাশনী। গান-৩৩]

আল্লা নামের নায়ে চ’ড়ে যাব মদিনায়...
চার ইয়ারের নাম হ’বে মোর সেই তরণীর দাঁড় [কাজী নজরুল ইসলাম] [তথ্য]
[নজরুল-সঙ্গীত সংগ্রহ, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। গান-১১১১]

সমার্থক শব্দাবলীঃ সখা, সাহাবা, দোস্ত


তথ্যসূত্র: