বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৫৬
পার করো পার করো আমারে আসিয়া রাসুল
ডাকি আমি সন্ধ্যাকালে, কান্দি বইয়া খেওয়ার কুল॥
দয়াল হে, একে আমার জীর্ণ তরি ভাব জানে না মন বেপারী
কেমনে ধরিলাম পারি, দেখা না যায় কুলা কূল॥
সম্মুখে মায়ারই জাল, সঙ্গেতে বিজারা মাল
দাড়াইল হইয়া কাল, ডুবাইতে লাভে মূল॥
দয়াল হে, ভাসিয়াছি ভব সাগরে, এসে উদ্ধার করো মোরে
দীনহীন কাঙালের তরে, মনে যেন না পরে ভুল॥
তুমি না তরাইলে মোরে, ডুবিমু অকূল সাগরে
রাসুল বলে ডাকমু কারে, কে দিব চরণের ধুল॥
দয়াল হে, আমার কোনো পুণ্য নাই, পাপেতে ভরা
ঘাট তালাশে যাইবে ধরা, পায় যদি সে মাল বিজারা
তখন করবে কিন্তু গণ্ডগোল॥
ভানু বলে মন বেপারী দিন থাকতে ধরো না পাড়ি
নিয়াসে দুর্বিন ধরি দয়াল নামের বাদাম তোল
পার করো পার করো আমারে আসিয়া রাসুল॥
পর্যায়
তথ্যসূত্র