বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৫৭
পাষাণের মন রে আমার, মিছা মায়ায় ভুইল্যা রইলে রে
আসিয়া ভবের মাজার, পাষাণ মন রে আমার॥
তনের বলে ভুইল্যা রইলে রে মন বিষয়ে জড়িয়া
জন্মিলে মরিতে হবে যাইতে হবে দুনিয়া ছাড়িয়া॥
যখন সুয়া পাখি উড়িয়া যাইব রে এ দেহ ছাড়িয়া
কান্দবে রে তোর স্ত্রী-পুত্র চৌদিকে ঘিরিয়া॥
পাড়া-পড়শি কান্দবে রে, কান্দবে মা জননী
বইনের কান্দনে পাষাণ গইল্যা হইব পানি॥
কহে শেখ ভানু, কেউ তো নয় আপনা
লাহুতে ডুবিয়া দেখো আখের দুনিয়া ফানা॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৭৩