বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৫৮
পিরিতি কি গাছে ধরে, পাইবায় নি রে কেউ
প্রেমের ধ্বনি চিন্তামণি, প্রেম সাগরে খেলছে ঢেউ॥
কত লোকে সাধু বেশে ঘুরে বেড়ায় দেশ-বিদেশে
ও তার অঙ্গ ফুটা মাথায় জটা, ভুলায় কত কুলের বউ॥
সত্য প্রেমের প্রেমিক যারা, ধরছে অধর ধরা
ও তার কর্ম ফলে অল্প জলে, ফুল বড়শীতে ঠেকায় রউ॥
ভক্ত প্রেমের প্রেমিক যত গুবরিয়া পুকের মতো
অধীন ভানু বলে, প্রেম হইলে পান করে সে কমলের মৌ
প্রেম সাগরে খেলছে ঢেউ॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৭৪