বিষয: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৫৫
পড়ো কলেমা শাহাদৎ, শাহাদৎ কলেমার মাঝে তরাইবায় পথ
লা-শরীক মাবুদ যে, মনে মনে মানব
মুহাম্মদ রাসুল ঠিক জানি চলব আলবৎ
শাহাদাতে তরাইবা পথ॥
যে জনের ইমান দৃঢ় সঠিক আলামত
সে পাইয়াছে মুস্তাকীম, সোজা সিধা পথ॥
লা-শরীক মা'বুদ জানি, যে জন করে এবাদত
হাশরে নবিজি তারে করিবা শাফায়াত॥
শাহাদৎ কলিমা চাবি জানিও আলবৎ
অধীন শেখ ভানু কয়, বেহেস্ত যাইবার পথ॥
পর্যায়
- বিষয়াঙ্গ : নবীতত্ত্ব
- সুরাঙ্গ : তথ্য পাওয়া যায়নি
টীকা
- শাহাদৎ (সাক্ষ্য প্রদান করা)
- লা শরীক (অদ্বিতীয়)
- শাফায়াত (সুপারিশ করা)
তথ্যসূত্র
১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৭১
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.