বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ৮২
রহিম রহমান আল্লা পরওয়ার দেগার
তুমি না তরাইলে ভবে, নামেতে কলংক তোমার॥
ও আল্লা আমি বান্দা আজিজ লাচার
অকূল সাগরে আমি দিয়াছি সাঁতার॥
আপনি মেহের করি, মিলাইয়া দাও তরি
ও আল্লা ভব নদীর, না দেখি কিনার॥
আসিয়া ভবের হাটে না করলাম বাজার॥
অধীন শেখ ভানু বলে, ডাকি বইয়া সন্ধ্যা কালে,
ও মন রে, এ ভবনদী কিসে হইমু পার॥
পর্যায়
তথ্যসূত্র