বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৮৪
রূপ দেইখা মন ভুইলে রইলে গৃহে যাওয়া হইল ভার
কি রূপ দেখিলাম চমৎকার॥
মন রে, এক চন্দ্র এক সূর্য তারা যত শুমার
ওরে যে দেখছে পূর্ণ শশী, শমনে ভয় নাই গো তার
মন রে, চক্ষু মুদি দেখো না রে, রূপ উদয় হয় রঙ্গ বাজার
ওরে ভবের মায়া ধরবে ছায়া দেখবে না রূপ পরিষ্কার
কি রূপ দেখিলাম চমৎকার॥
মন রে, অধীন শেখ ভানু বলে, যে দেখেছে রূপ আকার
সে যে আপনা রূপে আপনে মগ্ন, মিছা মায়া এ সংসার
কি রূপ দেখিলাম চমৎকার॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা:১০২