বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ শোনো হে আমার মন ভজো আল্লাহ নিরঞ্জন
গান সংখ্যা ৯১
শোনো হে আমার মন ভজো আল্লাহ নিরঞ্জন
নবির কলেমা করো সার।
এমন দয়াল নবি দীন দুনিয়া খুবি
আখেরে করিয়া নিবেন পাড়॥
সাফায়েত করিবা যবে দস্ত মোবারকে নবি
পিলাইবেন সহদেব জাম।
বৃথা কাজে দিন গেল, কিছু না নিলয় হইল
আসিয়াছ যাইবে কোথায়॥
এই দম ছাড়িয়া গেলে, যাইবে মাটির তলে
যাইয়া করিবে হায় হায়।
বাহির হইতে জান হবে বড়ো পেরেশান
কেলেশ হইবে অতিশয়।
যেমন করিবে কাম, পাইবে তেমনি দাম
মন তুমি জানিও নিশ্চয়॥
শুনো হে অবুঝ মন, গেল গেল এ জীবন
সাধের তরি মারিয়াছে ভাটি।
না ধরিলে সুজন কাণ্ডারি
অধীন ভানু বলে, ধইরে পিরের করো
কান্দিয়া কান্দিয়া যাইব জীবন ভর॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ১১০