বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৯৩
সদায় মন উচাটন, ভাবছো বইসে কি আশায়
প্রাণনাথ মোর বিরাজে কোথায়॥
মন রে বারো জিলা, ছয়টি থানা
আছে এ চৌদ্দ পোয়ায়।
আঠার পরগনার মাঝে
তার অন্বেষণ কেবা পায়॥
মন রে দিবানিশি বাজায় বাঁশি,
আসিয়া কদম্ব তলায়॥
বসিলে ত্রিপিনির ঘাটে
দরশন পাবে তায়॥
মন রে অধীন শেখ ভানু বলে,
বন্ধুর দেখা পাওয়া দায়॥
পাইতে পারো, জিতে মরো
বিকাইয়া গুরুর পায়॥
পর্যায়
তথ্যসূত্র