বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ সৈরত সাগরে সাধু ডুবলে পাবে কত ধন
গান সংখ্যাঃ ৯৭
সৈরত সাগরে সাধু ডুবলে পাবে কত ধন
হীরালাল পরশমণি কাঞ্চা সোনা লক্ষ মণ ।
পাঁচ চিজেতে মুসলমানি, কোরআনে খবর শুনি
ওরে জিজ্ঞাসিলে তার মাইনি, শতে টিকে কতজন?
ষষ্ঠ কামে আরকান সার, রোজা নমাজ কলেমা পড়া
হজ যাকাত আদায় করা, যারে আল্লাহ দিছে ধন।
কুরমা পোলাও পঞ্চ অমৃত, খাবার জিনিস ঘরে কত
জন্মাবধি না খাও যদি ঘরে থাকা অকারণ ।
শরিয়তে তরিকতে হকিকতে মারিফতে
যেজন করিল ফতে লাভ করিল নিরঞ্জন।
শরিয়তের সিঁড়ি ছাড়া উপর তালায় যায় না ছড়া
তবে শুধু মারিফতি করা মানা করে শাহ মিরান।
ওজু গোসল ঠিক না করে পটকা পিরান তাহবন্দ পৈরে
বৃথা নমাজ রোজা কইরে ভানু বলে ভুলাও মন
সৈরত সাগরে সাধু ডুবলে পাবে কত ধন॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ১১৬