সুজন পিরিতি কভু ভুলিও না ভাইপর্যায়
রাখতে পারো তবে করো, নইলে কইর না তাই॥
সত্য প্রেমের প্রেমিক যারা, প্রেম সাগরে ডুবছে তারা
ধইরাছে মাণিক্যের ভরা, আখেরাতের কামাই॥
যে যারে অন্তরে রাখে সে কভু না ভুলে তারে
না থাকে নফছের ফাঁকে, রাজি থাকেন সাঁই॥
অধীন শেখ ভানু বলে, কু কাজেতে খুয়াইলে তনু
হারাইলে মনের মানু, কপালেতে ছাই
সুজন পিরিতি কভু ভুলিও না ভাই॥
তথ্যসূত্র