বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৬৪
ভেবে দেখো মন বলি শুনো, বলি যে তোমারে
সর্দারি দিয়াছেন আল্লাহ সবার উপরে।
অজুদ তরিতে তুমি, তুমি সবার প্রধান
তোমার হাতে হাইলকাটা দিয়াছে সোবহান॥
মহাজনের পুঞ্জি নিয়া রইয়াছে বেপারী
ভব দরিয়াতে তুমি ধরিয়াছ পাড়ি।
বুঝিয়া চালাইও তরি চিনিয়া কানাল
হামেশা চাচর পানে রাখিও খেয়াল॥
হরকাটি ধরিয়া লও পন্থেরও খবর
নহেত পরশ নিবে লুটিয়া লস্কর॥
পর্যায়
তথ্যসূত্র