বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ ভুইল না রে মুর্শিদ রতন
গান সংখ্যাঃ ৬৩
ভুইল না রে মুর্শিদ রতন
আর না হইবে রে তোর মনুষ্য জীবন
ও মন ভুইল না রে॥
ভুইল না ভুইল না “ইল্লাল্লাহু' জিকির
এই যে দুনিয়া তোর না রইব স্থির রে॥
এই ভব নদীর না দেখি তার কিনার
ঘাটে তোর ভাঙা তরি কেমনে হইবা পাড়ি রে
ও মন ভুইল না রে॥
কহে হীন শেখ ভানু, “ইল্লাল্লাহু' ভুইল না রে মন
ভুলবে যদি, ভব নদী তরাবে না কখন
ও মন ভুইল না রে॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৭৯