বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৯৫

এমন সঘন বরষায় তুমি কেন এলে না?
নিশিদিন মন শূন্যে ধায়
ভালো কিছু লাগে না হায় !
দরশন বলো পাব কোথায়, কেন এলে না? ॥

এমন সঘন গগন মগন
ঘন বরষায় মন তরষায়।
দাদুরি আকুল গাহে যে,
ময়ূর পেখম মেলেছে।
দাদুরি আকুল সুরেতে ব্যাকুল
দেখা তবু কেন দিলে না ! ॥

x২০৩
পপপনর্স--পধপধ-পমগর-
x২০৩
পপপনর্সর-পধপধ-পমগরগ-
x২০৩
মগরগমপনর্সর্রর্সনর্সর্গর্মর্পনর্সর্রপধণণ-
x২০৩
মপনন-পনর্সর্রর্গর্মগর্সর্স-ণণধধ-প
x২০৩
পর্স--পর্সপণধপমপরমগসরপ-প-

এত বারি তবু পিয়াসি মন
তুমি বিনা লাগে বিজন,
দু'নয়নে নামে বরষণ
কেন এলে না? ॥