বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫৫
০৩x২
ণ্সগমপনর্সর্রর্গ-------

গা-গারে পাখি গা
সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব
সোনায় ভরিয়ে দেব গা ॥

ওরে আয়, বনে বনে ঘুরে কেন মরিস?
এ ডালে সে ডালে নেচে নেচে
মিছে ঘুরিস ফিরিস, (আয়)।

০৩x২
গ-------র্রর্সণধপমগরস---

আমি যে বড়োই বড়োই একেলা,
তোরে বিনা জীবনের কাটেনা বেলা।
ওরে আয়, সুরে সুরে সুরভিত দে করে
প্রাণের খাঁচার এই শূন্যতারে
তুই দেরে ভরে, (আয়) ॥

০৩x২
গ-------র্গর্রর্সণধপমগরস-

তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪৩-২৪৪