বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৯

সেদিন আর কত দূরে
যখন প্রাণের সৌরভে
সবার গৌরবে ভরে
রবে এই দেশ ধনধান্যে
শিক্ষায় জ্ঞানে মান্যে
আনন্দের গানে গানে সুরে ॥

গমপধপপসপধ
গমপধপপ-নন
নর্সরঁর্গরঁরঁ-র্সনধন
পধনর্সর্সর্স-নধ
গমপধপপ-মগরে
রেগমধপধপমগমগরেস
আ---

কত না দিন, কত রঙিন
কত না যে স্বপন করে বপন
ফিরে চলে গেছে
কত না জন হায়!
সেই স্বপন ফুলে ফলে দাও ভরে ॥

পপপপধপপর্সপ
পধনর্সনধ-
ধধধধনধধর্রেধ
ধনর্সর্গর্রের্স-
র্সর্পর্মর্গর্রের্সন
পনসর্রেসনপধণধপমগর্রে

এ দেশ আমার, এ দেশ তোমার
বুকেরই ধন করো যতন
যেন না কেউ কাড়ে সেই রতন হায়!
বিভেদ বিচ্ছেদ শেষ দাও করে ॥